www.khulnanews.comখুলনানিউজ.কম:: নগরীর পিকচার প্যলেস মোড়ে আজ শনিবার সকাল ১১টায় বৃহত্তর খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে ১৮ দফা দাবি বস্তবায়নের লক্ষ্যে
অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তারা বাংলাদেশের
৩য় বৃহত্তর নগরী
হিসাবে খুলনার উন্নয়নে রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে খুলনার উন্নয়নে এক সাথে কাজ করার অহ্বান জানান।
নির্বাচনের আগে
উন্নয়নের আশ্বাস দিয়ে জয়লাভ করার পর তা ভুলে না গিয়ে এ অঞ্চলের উন্নয়নে রাজনৈতিক নেতাদের সদিচ্ছার প্রতি গুরুত্ব
আরোপ করা হয়।
অবস্থান কর্মসূচিতে
বক্তব্য রাখেন, খুলনা ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম
মঞ্জু, নগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর
রহমান মিজান, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, শ্রমীক
নেতা এ্যাড. শফিকুল ইসলাম, শফিকুল আলম মনা,
কমিউনিস্ট পার্টির নেতা মিজানুর রহমান বাবু, এস এম আসুদুজ্জামান, লুতফর হাকিম, মনিরুজ্জামান খান খোকন, শেখ আশরাফুজ্জামান, মিজানুর রহমান
লালু প্রমূখ।